হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিএমপির ১৬ ওসি কে কোথায় বদলি হলেন

চট্টগ্রাম ব্যুরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন ১৬ থানার ওসি পরিবর্তন করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো দৃঢ় ও সমন্বিতভাবে ধরে রাখতে এ পরিবর্তন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা আদেশে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে এ বদলি করা হয়।

কারা কোথায় যাচ্ছেন

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অফিস আদেশ অনুযায়ী পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে বদলি করে বাকলিয়া থানায় পাঠানো হয়েছে, কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিমকে পাঁচলাইশ মডেল থানায়, সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে বন্দর থানায়, বাকলিয়া থানার ওসি মো. আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায়, বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবির যাচ্ছেন বায়েজিদ থানায়, খুলশী থানার ওসি শহীনুর আলমকে কর্ণফুলী থানায়, ডবলমুরিং থানার ওসি মো. বাবুল আজাদ যাচ্ছেন চকবাজার থানায়, হালিশহর থানার ওসি মুহাম্মদ নূরুল আবছারকে পাহাড়তলী থানায়, আকবরশাহ থানার ওসি মো. আরিফুর রহমানকে সদরঘাট থানায়, পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়াকে বদলি করা হয়েছে ডবলমুরিং থানায়, কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে খুলশী থানায়, বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা মডেল থানায়, পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায়, ইপিজেড থানার ওসি কামরুজ্জামান যাচ্ছেন আকবরশাহ থানায়।

এছাড়া চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে যুক্ত করা হয়েছে।

বদলি হওয়া ওসিদের তালিকা

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭