হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩ বছরের সাজা এড়াতে ২২ বছর পালিয়ে ছিলেন অজিউল্লাহ

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

২২ বছর আত্মগোপনে থাকা তিন বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে নোয়াখালী বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) কাপ্তাই থানা পুলিশ আসামিকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

কাপ্তাই থানার এএসআই রিপন বড়ুয়া ও এএসআই আফজাল হোসেনের নেতৃত্বে একটি টিম বেগমগঞ্জ থানার রামগঞ্জ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় পলাতক আসামি অজিউল্লাহকে গ্রেপ্তার করে।

কাপ্তাই থানা সূত্রে জানা যায়, ওই আসামি ২০০০ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় মাদকসহ আটক হন। পরে ২০০৯ সালে চট্টগ্রাম জেলার বিজ্ঞ আদালত আসামি অজিউল্লাহর বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সেই থেকে আসামি অজিউল্লাহ আত্মগোপনে চলে যান।

গত ২০ সেপ্টেম্বর কাপ্তাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামির নিজ জেলা বেগমগঞ্জ থানার রামগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি) জানান, আসামি একসময় ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের এলাকার কলাবাগান এলাকার মসজিদের পাশে বসবাস করতো। তার বিরুদ্ধে তিন বছরের পরোয়ানা থাকায় সে ২২ বছর যাবৎ আত্মগোপন ছিল। কাপ্তাই থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অজিউল্লাহকে নিজ জেলা নোয়াখালী থেকে গ্রেপ্তার করে। রোববার অজিউল্লাহকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়।

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা

পার্লামেন্ট থেকে সচিবালয়, সব জায়গায় হুতুমপেঁচা বসেছে

কিলিং মিশনে অংশ নেয় ৬ জন, দুজন মাথায় গুলি করে

মতলব উত্তরে মাদরাসা ছাত্র নিখোঁজ

ধর্ষণে অভিযুক্ত শিবিরের কেন্দ্রীয় নেতা বহিষ্কার