হোম > সারা দেশ > চট্টগ্রাম

জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই: সাঈদ আল নোমান

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

নির্বাচনে জয়ী হলে দলমত নির্বিশেষে সকল জনগণকে সাথে নিয়ে কাজ করবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১০ আসন থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়া সাঈদ আল নোমান।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় পৈতৃক নিবাস রাউজানের গহিরা গ্রামে বাবা সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের কবর জিয়ারত করেন। পরে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান একটি প্ল্যান নিয়ে দেশে এসেছেন। আমাদের সবার দায়িত্ব সেই প্ল্যান অনুযায়ী কাজ করা। আমরা তাকে সহযোগিতা করবো। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। এখন পিছিয়ে যাবার আর সুযোগ নেই।

সাঈদ আল নোমান বলেন, আমরা মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো। যেখানে কোনো বৈষম্য থাকবে না। সবাই এককাতারে শামিল হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো। বিশ্ব দরবারে সুন্দর বাংলাদেশ উপহার দিবো- এটা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, চট্টগ্রাম ১০ আসনে কোনো অন্যায় অবিচার থাকতে পারবে না। আমরা সকলের মতামত পরামর্শকে গুরুত্ব দিবো। মুরুব্বিদের দূরে ঠেলে দিবো না, তারা আমাদের শক্তি এবং সাহস। মুরুব্বিদের সবসময় পাশে রাখতে হবে।

সাঈদ আল নোমান বলেন, রাউজান আমার এবং বাবার জন্মভূমি। আমারও ইচ্ছা আছে রাউজান নিয়ে কাজ করার। রাউজানের মানুষের জন্যে কিছু করতে পারলে ভালো লাগবে। রাউজানের মানুষের কল্যাণে আমার বাবা সব সময় আন্তরিক ছিলেন।

এর আগে সন্ধ্যায় তিনি ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে পৌঁছান। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানায়। রোববার সকালে জাতীয়তাবাদী পাটকল দলের সভাপতি সাইদ আল নোমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ নিহত তিন জনের বাড়ি শোকের মাতম

পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মিয়ানমারে পাচারকালে ১৮০০ বস্তা সিমেন্টসহ ১৮ পাচারকারী আটক

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য

তারেক রহমানের শাসনামলে দেশে গুন্ডামি ও চাঁদাবাজির ঠাঁই হবে না