হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াতকর্মীর দোকানে আগুন, হত্যাচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

নির্বাচনপরবর্তী সহিংসতার ঘটনায় কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার বালুখালী এলাকায় একটি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে ওই দোকানসহ ৫–৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন জামায়াত কর্মী ওই দোকানদার।

দোকানদার মো. নুরুল হাকিম (২৬) বালুখালীর জমিদারপাড়া এলাকার বাসিন্দা মরহুম আবু তালেবের ছেলে। তিনি স্থানীয় একজন জামায়াতকর্মী।

তিনি জানান, নির্বাচনপরবর্তী উত্তেজনার মধ্যে তার দোকানে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী ব্যানার টানানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা হুমকি দিয়ে আসছিলেন ।অবশেষে তারাই শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে দোকানে হামলা ও আগুন লাগিয়ে দেয়।

তিনি দাবি করেন, তার সব সঞ্চয় ও মালামালসহ দোকানটি পুড়ে যায়।

আব্দুল হাকিম বলেন, ভোটের পরে দোকান ভাঙচুরের আশঙ্কায় আমি দোকানেই রাতযাপন করছিলাম।

তার অভিযোগ, শনিবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে দোকানে আগুন দেয়া হয়। আগুন লাগার পর কোনোভাবে দোকান থেকে বেরিয়ে তিনি প্রাণে বাঁচলেও দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়।

বালুখালী বিজিবি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ভোররাতে কে বা কারা এই কাজ করেছে সেটা নিশ্চিত নন তিনি।

বিজিবি ক্যাম্প থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ ব্যাপারে বিএনপির কোন বক্তব্য পাওয়া যায়নি।

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামে দুদকের মামলায় ৪ ব্যাংক কর্মকর্তার দণ্ড, একজনের যাবজ্জীবন

দুবাইয়ে মিসাইল হামলায় নিহত শাহ আলমের পরিবারের পাশে হাজী জসিম এমপি

চৌদ্দগ্রামে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট

কুমিল্লায় রয়েল কোচের তিন বাসে আগুন

মিরসরাইয়ে বলিখেলায় যৌথ চ্যাম্পিয়ন বাঘা শরীফ-মোশাররফ

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ইটভাটার মাটি কাটা গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর

অপারেশন শেষে পলাতক চিকিৎসক, অ্যাম্বুলেন্সে প্রসূতির মৃত্যু

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে