হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

চট্টগ্রাম ব্যুরো

ঈদের ছুটিতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর এলাকার গ্রিন ভ্যালি-২ আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটছিল একটি চক্র। অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয় বায়েজিদের চন্দ্রনগরে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাহাড় কাটার কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ঘটনার সঙ্গে জড়িত জমির মালিক বাবুল বণিককে শুনানির নোটিশ করা হয়েছে।

​পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঈদের ছুটি কাজে লাগিয়ে নগরের চন্দ্রনগর গ্রিন ভ্যালি-২ এলাকায় পাহাড় কাটছিল একটি চক্র। এমন সুনির্দিষ্ট অভিযোগ এলে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

​পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা এনফোর্সমেন্ট টিমকে জানান, পাহাড়ের পাদদেশ কেটে ফেলা হয়েছে। এতে পরিবেশ হুমকিতে পড়েছে। মোচনকৃত পাহাড়টির মালিক বাবুল বণিক নামক এক ব্যক্তি। টিমের উপস্থিতিতে সেখানে অবৈধ পাহাড় কাটার সত্যতা মেলায় কাজটির ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে তা বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, বায়েজিদের নাগিন পাহাড়ে পাহাড় কাটার সকল প্রস্তুতি সেরে নিয়েছিল চক্রটি। তারা শ্রমিক ভাড়া করা থেকে শুরু করে যন্ত্রপাতিও নিয়ে আসছিল বলে জানতে পারি। কিন্তু তার আগে আমরা অভিযান পরিচালনা করে পাহাড় কাটা বন্ধ করে দিয়েছি এবং অভিযুক্তকে শুনানির নোটিশ দিয়েছি।

তিনি আরো জানান, ইতিমধ্যে এর আগে ওই পাহাড়ে ৩৫ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে আদালতে৷ এর মধ্যে একটি মামলার অভিযোগপত্র দেয়া হয়েছে, অন্যটির অভিযোগ পত্র প্রক্রিয়াধীন।

​জেডএম

নাতনিকে দেখতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় নানার মৃত্যু

বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বর্ণিল সাজে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ

চট্টগ্রামে এবারো পুলিশ সদস্যদের জন্য পশু জবাই, বিশেষ ভোজ

সীতাকুণ্ডে অস্থায়ী পশুর হাট বন্ধে মরিয়া ঠিকাদার

জাল চেকে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টা, যুবদল নেতা বহিষ্কার

টানা বৃষ্টিতেও সীতাকুণ্ডে জমজমাট পশুর হাট, মহাসড়কে নেই যানজট

জঙ্গল সলিমপুর: থেমেছে গুলির শব্দ, থামেনি আতঙ্ক

র‍্যাব ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ২৪২ জনের বিরুদ্ধে মামলা

বাকলিয়ায় সহিংসতার ঘটনায় ৫৮ জনকে আসামি করে মামলা