হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইভটিজিংয়ের দায়ে ২ যুবকের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলছাত্রীদের ইভটিজিং করায় দু’যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ আগস্ট) সাড়ে সকাল ১১টার দিকে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কলাউজান ইউনিয়নের রসুলাবাদ এলাকার আবু তাহেরের ছেলে এয়াকুব (২০) ও একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে রায়হান (১৮)।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ এই দু’ইভটিজার উপজেলার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের স্কুলপড়ুয়া ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে আসছিল। পরে ছাত্রীরা উত্ত্যক্তের বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।

স্থানীয়রা ইভটিজিংকালে তাদের ধরে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেয়।

সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এ দু’ইভটিজার বিভিন্ন সময়ে ছাত্রীদের ইভটিজিং করে আসছিল। তাই এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাদের ধরে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল আমার দেশকে বলেন, ইভটিজিংয়ের দায়ে এয়াকুব ও রায়হান নামে দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম