হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাঁড়িপাল্লার নির্বাচনি প্রচারে মহিলা কর্মীদেরকে হেনস্তার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

ছবি: আমার দেশ।

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে দাঁড়িপাল্লার প্রচারে নারীদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা সরাসরি বিএনপির বিরুদ্ধে তাদের অভিযোগের কথা উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ষোলপাড়া নির্বাচনী প্রধান কার্যালয়ে উপজেলা জামায়েত ইসলামী মহিলা বিভাগের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার কর্মপরিষদ ও শূরা সদস্য বিলকিস আক্তার। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে নারী সমাজের উপর একের পর এক হামলা, হুমকি ও হয়রানির করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের দাবি, বিএনপির কতিপয় সন্ত্রাসী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে নারী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে, যা এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

বিলকিস আক্তার বলেন, গত কয়েক দিনে দাউদকান্দির বিভিন্ন এলাকায় নারী কর্মী ও সমর্থকদের উপর ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৪ ফেব্রুয়ারি বিটেশ্বর ইউনিয়নের নৈয়ার গ্রামে হান্নান মেম্বারের নেতৃত্বে হামলা, ৩১ জানুয়ারি গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মনির ও জয়নালের নেতৃত্বে নারীদের উপর আক্রমণ, পদুয়া ইউনিয়নে জামায়াতের সেক্রেটারি আব্দুস সাত্তারের দোকানে মারধর, সুন্দলপুর ইউনিয়নের বড়গোয়ালী গ্রাম, পাঁছগাছিয়া ইউনিয়নের হরিনা বাজারখোলা ও জিংলাতুলী গ্রামে হামলার অভিযোগ করা হয়।

এছাড়া লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নে বিএনপি নেতা মিজানুর রহমানের নেতৃত্বে মাইকিং করে বাহারপুরে নারীদের উপর হামলা ও হিজাব ধরে টানাটানির ঘটনাও উল্লেখ করা হয়।

জামায়াতের মহিলা বিভাগের এ নেত্রী আরো দাবি করেন, বিভিন্ন গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারকালে নারী কর্মীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা, অপমান, কটূক্তি এবং হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় দাউদকান্দি-মেঘনার নারী সমাজ আজ চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের মধ্যে দিন কাটাচ্ছে। এবং এমন ভীতিকর পরিস্থিতি তৈয়ার হলে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।

তিনি আরো বলেন, নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে অন্যায় ও অত্যাচারের জবাব দিতে হবে। একই সঙ্গে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও শান্তিপূর্ণ নির্বাচনে পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তব্যের শেষে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাসযোগ্য সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সংগ্রামে কোনো বাধার কাছে মাথা নত করা হবে না। সকল প্রতিকূলতা অতিক্রম করে বিজয় অর্জিত হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ফাতেমা জাহান, পৌরসভা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শিরিন হক, সহ-সেক্রেটারি খোরশেদা আক্তার ও সাবেক সেক্রেটারি হাসিনা মমতাজ লাকি প্রমুখ।

চাঁদাবাজির চেয়ে ভোট ভিক্ষা চাওয়া বেশি সম্মানের

নতুন প্রজন্ম গড়বে বাংলাদেশ

ফেনীতে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন ছেঁড়া ও ঈগল প্রতীকের নির্বাচনি অফিস ভাঙচুর

১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে: ডা. তাহের

জাটকা ও মা ইলিশ নিধন বন্ধে কোনো আপস করা হবে না: চাঁদপুরের ডিসি

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত যৌথবাহিনী: মেজর ফাহিম

চট্টগ্রাম প্রেস ক্লাবের গোডাউনে মিলল জিয়াউর রহমানের দুর্লভ নামফলক

রাউজানে অস্ত্রধারীর গুলিতে গুলিবিদ্ধ রিয়াদ মারা গেছেন