হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামুতে ইজিবাইকের চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়া এলাকায় রাত ৮টায় লাশটি দেখতে পায় স্থানীয়রা।

নিহত ব্যক্তি মো. বাবুল (৪০) রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরি আদর্শগ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তার পরিবারে স্ত্রীসহ তিন ছেলেসন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, তার চালিত ইজিবাইক (অটোরিকশা) ছিনিয়ে নিতে সম্ভবত তাকে হত্যা করা হয়েছে। মরদেহের কিছু দূরে একটি মুঠোফোনও পাওয়া গেছে।

নিহতের ছোট ভাই জানান, আজ সন্ধ্যায়ও বড় ভাই বাবুলের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার সময় তার সঙ্গে কথা হয়। কিন্তু বের হওয়ার কিছুক্ষণ পর পেলাম তার মৃত্যুর খবর।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি তদন্ত মো. ফরিদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশের দল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি নেই ২১ মাস

আমরা কারো ক্ষতি করতে চাই না: কুমিল্লা সিটি প্রশাসক

কসবায় ইটবাহী ট্রাক খাদে, নিহত ২

জলবায়ু পরিবর্তন মানবজাতির অন্যতম বড় চ্যালেঞ্জ

রিভলবার সদৃশ লাইটার বিক্রির সময় ৪ প্রতারক গ্রেপ্তার

মনোহরগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে থমকে আছে উন্নয়নের চাকা

বাঁশখালীতে সাঙ্গু নদীতে বালু উত্তোলনে বিলীন কয়েকটি গ্রাম

আবারও উপ্তপ্ত হয়ে উঠছে খাগড়াছড়ি

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১