হোম > সারা দেশ > চট্টগ্রাম

সোয়া কোটি টাকার কাঠ উদ্ধার, পালিয়ে গেছে ইউপিডিএফ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বার্মাছড়িমুখ বাজার দেওয়ানপাড়া এলাকা থেকে নিরাপত্তা বাহিনী প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করেছে।

বুধবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

নদী পথে বাশের চালির উপরে বিশেষ কায়দায় সমতলে এ কাঠ পাচার করা হচ্ছিল। পাচারকারীরা সেনা টহলের উপস্থিতি টের পেয়ে বাঁশ ও কাঠ ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধার কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

নিরাপত্তাবাহিনী সূত্র সাম্প্রতিক ঘটনা পর্যালোচনা করে এই অবৈধ কাঠ পাচারের সাথে ইউপিডিএফ সরাসরি সম্পৃক্ত বলে সাংবাদিকদের জানিয়েছে।

লক্ষীছড়ি জোন কমান্ডার মো. তাজুল ইসলাম জানিয়েছেন, তারা জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে সবসময় বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, চলতি মাসে দুর্গম বার্মাছড়িমুখ এলাকায় সেনাবাহিনী বেইজ পেট্টোলক্যাম্প স্থাপন করে অভিযান জোরদার করলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ইউপিডিএফ বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে তাদের বেআইনি কার্যক্রম আড়াল করার চেষ্টা করে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি