আলোচনা সভায় কামরুল হুদা
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি কামরুল হুদা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রথমে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, দেশের উন্নয়নের জন্য এবং বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষে একসাথে পাঁচশত গার্মেটন্সকে লাইসেন্স প্রদান করেন। আজকে সে গার্মেন্টসগুলোতে প্রায় ৪০ লাখের অধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনিও এ দেশের বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন।
শনিবার বিকেলে চৌদ্দগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চৌদ্দগ্রামে বিএনপির এমপি নির্বাচিত হয় নেই, চৌদ্দগ্রামের উন্নয়ন হবে না, সেটা মনে করার কোনো কারণ নেই। উন্নয়ন হবে আমাদের মাধ্যমে, আমরা ইতোমধ্যে তালিকা করেছি, বিএনপির নেতৃত্বে মাধ্যমে চৌদ্দগ্রামে উন্নয়ন হবে।
কামরুল হুদা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চৌদ্দগ্রাম আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। তারা ষড়যন্ত্র ও মানুষের ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছে। যিনি এ আসন থেকে মানুষের ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছেন তারপর থেকে আজ পর্যন্ত তাকে এই এলাকার লোকজন দেখে নেই।