হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে দাদাকে গুলির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিসি বৈঠকে বাগবিতণ্ডা জের ধরে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে মো. আশিক (২৩) নামে এক যুবক। তারা সম্পর্কে দাদা-নাতি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আশিককে গ্রেপ্তারসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।  

মঙ্গলবার বিকেলে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‍্যাব জানায়, সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আশিককে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‍্যাব। গ্রেপ্তার আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধে চলে আসছিল। এ ঘটনায় ৩ জুলাই সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিসি বৈঠক হয়। এতে ফারুকের চাচা নজরুলসহ আরও একজন ছিল। ঘটনার সময় আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তিনি মোবাইলফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানায়।

আশিক ঘটনাটি জানতে পেরে রাতে এলাকায় আসে। ৪ জুলাই বিকেলে ঘটনাটি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি নজরুলকে গুলি করে। তার বাম হাতে কব্জির ওপর গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার পর থেকে আশিক পলাতক ছিল। এ ঘটনায় আশিকের বিরুদ্ধে ৬ জুলাই ভিকটিম নজরুল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বলেন, মামলার আসামি আশিক পলাতক ছিলেন। আমরা তাকে গ্রেপ্তার করেছি। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে একটি অস্ত্রও উদ্ধার করি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৩২০ হেক্টর কৃষি জমির ব্যাপক ক্ষতি

সোনাগাজীর ডাঙ্গী খাল যেন পৌরসভার ময়লার ভাগাড়

কুতুবদিয়ায় পানির নিচে ১২ লাখ মণ লবণ, বাড়ছে চাষিদের লোকসানের শঙ্কা

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

বাঁশখালীর বন্যায় জন্মের আনন্দ ছাপিয়ে মৃত্যুর কান্না

চেক জালিয়াতির ঘটনায় তিন কর্মচারী বরখাস্ত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও

লোহাগাড়ায় মৎস্য খাতে ৮ কোটি টাকার ক্ষতি

লাখের বেশি পানিবন্দির জনপ্রতি বরাদ্দ মাত্র দেড় টাকা

চলন্ত ট্রাকে ডাকাতি, হামলায় চালক নিহত