হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক উল্লেখ করে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সময়মত পাঠদানে ক্লাসরুমে উপস্থিত থাকেন কিনা সেটা রেকর্ড রাখতে হবে। এছাড়াও শতভাগ কোচিং সেন্টার বন্ধ করতে হবে। কোচিং সেন্টার এবং ব্যাংকের ছাতার মতো গড়ে ওঠা কিন্ডারগার্টেনও নিবন্ধনের আনবে সরকার। সবেমাত্র দায়িত্ব পেলাম, এই দেশে আরও কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না।

শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এই বছর পাসের হার জিরো পার্সেন্ট হলেও এমপিও বাতিল হবে না। শুধুমাত্র এই বছরের জন্য। আগামী বছর থেকে ছাড় দেয়া হবে না। পরীক্ষা চলাকালে কোন প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে কেন্দ্র সচিবকে আইনের আওতায় আনা হবে। এমনকি প্রতিষ্ঠানের বাথরুমেও যদি কোন নকল পাওয়া যায়- তার জন্য প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে। বাইরে থেকে কেউ নকলের সহযোগিতা করলে তাদের কেউ আইনের আওতায় আনা হবে। কাউকে নকল করতে দেওয়া হবে না, নকলের সহযোগিতা করতে দেওয়া হবে না।

মন্ত্রী আরো বলেন, যদি কোনো শিক্ষক খাতা দেখায় দুর্বলতা করেন বা ইচ্ছাকৃতভাবে কাউকে নম্বার কম দেওয়া বা বাড়িয়ে দেওয়া হয় সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন করা হয়েছে। কোনো ধরনের পরীক্ষাতেই আর নকল করার কোন সুযোগ নেই। সেটা পাবলিক পরীক্ষা হোক কিংবা চাকরির ইন্টারভিউ হোক সব পরীক্ষাতেই একই আইন বলবৎ থাকবে।

শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যদি শিক্ষার্থীদের কে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনারা সাদগাহে জারিয়ার সাওয়াব পাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই সাদগাহে জারিয়ার সওয়াব পাবেন। শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে আমার এবাদতখানা। সেই এবাদতখানার দায়িত্ব আমি পেয়েছি। সেখানে আপনাকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় দেশের আর দশটা মন্ত্রণালয়ের মতো নয়। এখানে অসৎ কাজ করা যায় না। এ মন্ত্রণালয় আমার সঙ্গে কাজ করছেন শ্রদ্ধেয় শিক্ষকগণ।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধু্রী, কুমিল্লা -৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম, কুমিল্লা- ৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমএ মান্নান, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূইয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান, কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

কুমিল্লা শিক্ষাবোর্ডের ডেপুটি কন্ট্রলার মো.কবির আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.শামছুল ইসলাম।

জুলাই আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে এসেছে আরেকটি জাহাজ

মোটরসাইকেলের পেছনে ডাম্পারের ধাক্কা, প্রাণ গেলো দুই বন্ধুর

চট্টগ্রামে পুকুর থেকে গাড়ির মেকানিকের লাশ উদ্ধার

কারো আমন্ত্রণে নয় নিজ দায়িত্ব থেকে এসেছি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায় গাছ রোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক

সীতাকুণ্ড ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ট্যাংকির লক ভেঙে যুবদল নেতার মোটরসাইকেলের ১৩ লিটার পেট্রোল চুরি

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত

হাতিয়ায় যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নৌ প্রতিমন্ত্রীর