হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইয়াবা ও প্রাইভেটকার সহ আটক ৪

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে ১৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকার সহ ৪জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার মূল গেইটের সামনে প্রধান সড়কে চেকপোষ্ট বসিয়ে তাদের আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) সুধাংশু শেখর হালদার এর নেতৃত্বে এসআই গৌর চন্দ্র সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন, মো. মাঈনউদ্দিন(৩০), মোকারম মিয়া প্রকাশ মোশারফ(২৬), মো. মিনহাজুল হাসান মিলন(৩০) ও আক্তার(১৯)।

এ সংক্রান্ত আটকদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম