হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

প্রতীকী ছবি

‎চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে রাকিব হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর টু লক্ষ্মীপুুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ উপজেলাধীন ধানুয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে একই সিএনজির যাত্রী আবুল হাসেম গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

‎নিহত রাকিব হোসেন পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির আবুল হাসেমের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত রাকিবের বাবা একই সিএনজির যাত্রী আবুল হাসেম (৬০)।

‎স্থানীয়দের বরাত দিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, দ্রুতগামী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুজনই গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেন (২১) মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার বাবা আবুল হাসেম চিকিৎসাধীন রয়েছে।

‎মৃত রাকিবের সঙ্গে কলেজ পড়ুয়া বন্ধু মো. রাসেল হোসেন বলেন, রাকিব হোসেন তার বাবার চোখের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারে শোকের মাতম চলছে।

‎বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, রাকিব হোসেনের মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার একটি সিএনজি জব্দ করা হয়েছে। অজ্ঞাত সিএনজি চালক পালিয়ে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুবি: পাহাড়ের কোলে গড়ে ওঠা এক স্বপ্নের বিশ্ববিদ্যালয়

পর্যটকে মুখর কক্সবাজার সৈকতে আনন্দ-উচ্ছ্বাস

অপহৃত তরুণীকে উদ্ধারে গিয়ে পুলিশের মারধর, এসআই প্রত্যাহার

তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ

মামলা না নেওয়ায় থানার ভেতরেই ওসির বিরুদ্ধে বিএনপি নেতার ফেসবুক লাইভ

নিজ দলের নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত উপজেলা বিএনপির সম্পাদক

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী নিহত, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

জনগণের প্রতি সরকারি দলের নেতাকর্মীদের দায়িত্ব আছে: এমপি বীথিকা

জিয়াউর রহমান এদেশের মানুষকে উন্নয়নের পথ দেখিয়েছেন: পরিবেশমন্ত্রী