হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে কোরবানির গরুবাহী ট্রাক ছিনতাই

জহিরুল ইসলাম, সীতাকুণ্ড প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ট্রাক ভর্তি কোরবানির গরু লুট করে নিয়ে যায়।

রোববার গভীর রাতে চট্টগ্রামের গরু ব্যবসায়ী মাহফুজ আলম ট্রাকে করে ১২টি গরু কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশে চট্টগ্রাম সিডিএ মার্কেট নিয়ে যাচ্ছিলেন। গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি বগুলাবাজার এলাকায় পৌঁছালে ডাকাতরা ট্রাকটি আটকে গরুগুলো লুট করে নিয়ে যায়। লুট হওয়া এ গরুগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মাহফুজ সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে সোমবার ২৬ মে ভাটিয়ারি ইউনিয়নের বিএসবিএ হাসপাতাল সংলগ্ন রেললাইনের পাশ থেকে গরুগুলো উদ্ধার করে। ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য তানজিন হোসেন আমিন (৩৬) নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, 'ট্রাক ভর্তি কোরবানির গরু লুটের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১২টি গরু উদ্ধার করে এবং লুটের ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের একজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে চট্টগ্রাম জেল হাজতে পাঠায়।

এমএস

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না