হোম > সারা দেশ > চট্টগ্রাম

রুমিন ফারহানার বিরুদ্ধে ইউএনওর নালিশ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সিভিল জজ আদালতে আবেদন করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।

আবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রুমিন ফারহানার পক্ষে জনসভা আয়োজন করা হয়। এ ঘটনায় জনসভাটির আয়োজক জুয়েল মিয়াকে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া দায়িত্ব পালনকালে কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান এবং বিচারিক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও উত্থাপন করা হয়েছে। এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সিভিল জজ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।

ইউএনও আবু বকর সরকার আরো জানান, এর আগে গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রুমিন ফারহানার সমর্থক আশিকুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী