হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদ দর্শনা প্রেসক্লাবের

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

নরসিংদীতে যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দর্শনা প্রেসক্লাব। শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব ভবনে আয়োজিত এক জরুরি সভায় এ প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল।

সভায় বক্তব্য রাখেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল প্রমুখ।

বক্তারা জানান, বৃহস্পতিবার সকাল থেকে নরসিংদী সদর হাসপাতালে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিক আইয়ুব খান সরকার। সকাল সাড়ে ১০টার দিকে আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইউমের সমর্থকরা তার ওপর অতর্কিতে হামলা চালায়। লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধরের ফলে তিনি গুরুতর আহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

এই বর্বরোচিত হামলার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবের সভায় কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। এর অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মাহমুদ হাসান রনি, আব্দুল হান্নান, রিফাত রহমান, শ্রী শুকমল বাধন, ওয়াসিম রয়েল, রাজিব আহম্মেদ, সাব্বির আলিম প্রমুখ।

প্রতিবাদ সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।

যুবদল নেতার বিরুদ্ধে মাছবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

বাংলাদেশ এখন ডেস্টিনেশন ফর বিনিয়োগ: অর্থমন্ত্রী

রামগঞ্জে প্রেমিকার বাড়ির সামনে বিষপানে যুবকের আত্মহনন

সীতাকুণ্ডে ভোটে বিজয়ের পর এবার আইনি লড়াইয়ে আসলাম চৌধুরী

উখিয়ায় এতিম পরিবারকে মিনি টমটম প্রদান

বাঁশখালীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রামুতে মিনিবাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জুলাই স্মরণে কুবি শাখা ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বালন

ইলিশের উৎপাদন কমছে, বাড়ছে দাম

ঠিকাদারের বিরুদ্ধে অবৈধ স্থাপনা রেখে খাল খননের অভিযোগ