হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন খালেদা জিয়ার সাবেক এপিএস

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস, অবসরপ্রাপ্ত সচিব ও ইঞ্জিনিয়ার এম. এ. মতিন খান।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুমাইয়া মমিনের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। পরে একই দিন দুপুর ২টায় হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলামের কাছেও মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকালে সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ হোমনা ও তিতাস উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় দুই উপজেলার অনেক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এসময় ইঞ্জিনিয়ার এম. এ. মতিন খান বলেন, ‘এই আসন থেকে কখনোই বহিরাগত কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেনি। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল হোমনা-তিতাস উপজেলার মধ্য থেকেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। কিন্তু সেই দাবি উপেক্ষা করে আসনের বাইরের একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে জনগণ ও দলের তৃণমূল নেতাকর্মীদের চাপেই আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে হয়েছে।’

তিনি আরো বলেন, ‘জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, আমি তাদের একজন সেবক হিসেবে কাজ করবো। প্রয়াত এম কে আনোয়ারের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, কুমিল্লা-২ আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন আসনের বাইরের মেঘনা উপজেলার স্থায়ী বাসিন্দা ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম