হোম > সারা দেশ > চট্টগ্রাম

আগামী নির্বাচন হবে ইতিহাসের স্মরণীয় নির্বাচন: খায়রুল কবীর খোকন

জেলা প্রতিনিধি, নরসিংদী

বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ ভোট দেওয়ার স্বাধীনতা পেয়েছে তাই তারা আবার নিজের পছন্দমত যোগ্য প্রার্থীকে দেওয়ার সুযোগ পেয়েছে। আবার এর ভোট হবে ইতিহাসের স্মরণীয় নির্বাচন। দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট, দানবীয়, জুলুমবাজ সরকার দেশকে অস্থিতিশীল করে রেখেছিল।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন।

খায়রুল কবীর খোকন বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে শুধু নরসিংদী নয় সারাদেশ যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। এই সরকারের নেতৃত্বে দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে যাতে করে সাথে আর কোনদিন ফ্যাসিস্ট, জুলুমবাজ, মাফিয়া সরকার ক্ষমতায় না আসতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন জমা দান শেষে তিনি আরও বলেন নির্বাচনের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি, মনে হয় যে এ নির্বাচনটা ইতিহাসের সেরা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। যদিও এখনও নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি চক্রান্ত হচ্ছে। সকল ষড়যন্ত্রের ভেড়াজাল অতিক্রম করে এদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো সুন্দর নির্বাচন করবে।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, আকবর হোসেন ভূঁইয়া, গোলাম কবীর কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ হারুন, খবিরুল ইসলাম বাবুল, ইলিয়াস আলী ভূঁইয়া ও ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’