হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিংবোট থাই জালসহ আটক ১৯

উপজেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজার জেলার টেকনাফের সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিংবোট ও থাই জালসহ ১৯ জন আটক হয়েছে।

শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ নভেম্বর রাত ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলার মাধ্যমে সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিংবোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ বোটে তল্লাশি করে প্রায় ১৫ হাজার টাকার ১২০০ মিটার থাই জালসহ ১৯ জন জেলেকে আটক করা হয়।

জব্দ আর্টিসনাল ট্রলিংবোট, জাল ও আটক জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান