হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিঞ্চালের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাকে বাঁচাতে বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা ও ফ্যাসিবাদ বিরোধীরা আমার জন্য ঢাল হয়ে পাশে দাঁড়াবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে নির্বাচনী পদযাত্রা কালে উঠান বৈঠকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, দেবিদ্বারে জামাত বিএনপির যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করছে ১৬-১৭ বছর বাসায় ঘুমাইতে পারে নাই, মামলা খেয়েছে জেলে গিয়েছে ওই পরিবারগুলো আমার পাশে থাকবে আমাকে বাঁচাতে ডাল হয়ে দাঁড়াবে। আমাদেরকে হুমকিদামি দিতেছে না? আমাদের বাঁচানোর জন্য দেবিদ্বারের নারীরাই যথেষ্ট, তারপরে আসবে আমাকে যারা পছন্দ করে, তারপর আসবে আমার বিএনপি জামাতের নেতাকর্মীরা।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা হুমকি-ধুমকির রাজনীতিতে বিশ্বাসী না। মনে রাখবেন যারা ভয় দেখায় তাদের গদি লইরা যাইতেছে। মানুষ তখনই ভয় দেখায় যখন নিজে ভয় পায়, ভয় না পাইলে ভয় দেখায় না। ভয় দেখিয়ে বুলেট দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, ভয় দেখিয়ে সংসার ও হয় না। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়।

নির্বাচনী পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহর সাথে অংশগ্রহণ করেন দেবিদ্বার উপজেলা এনপিপির সদস্য সাইফুল ইসলাম শামিম, মোসলে উদ্দিন, আমির হোসেন, কুমিল্লা জেলা জাতীয় যুব শক্তি সদস্য নাসির উদ্দীন, দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য রাফসান, হৃদয়, মেহেদী হাসান, সবুজসহ জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ দলের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের আহ্বায়কের ভাই আটক

ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গণরায় নিয়ে টালবাহানা করলে জনরোষের বিস্ফোরণ অনিবার্য: এটিএম মাসুম

চকরিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তানের বিশ্ববিদ্যালয়

রায়পুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা

ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতি পর্যটন উন্নয়নে অংশীজন সেমিনার অনুষ্ঠিত