হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩ জনকে হত্যা, খাগড়াছড়িতে ইউপিডিএফের বিচারের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি সদর ও গুইমারা এলাকায় ইউপিডিএফ-এর হামলায় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ তুলে এবং সন্ত্রাসীদের গুলিতে তিনজন সাধারণ পাহাড়ি নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

বুধবার সকাল ১১টায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মুক্ত মঞ্চে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইউপিডিএফ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তারা নিরীহ বাঙালির ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, দোকানপাটে আগুন দিচ্ছে, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানেও হামলা চালাচ্ছে। বক্তারা এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে আরও বলা হয়, প্রশাসন যদি সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ সমাবেশে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উপদেষ্টা আব্দুল মজিদ, যুব পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আফসার রনি, এবং ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. শাহাদাত হোসেন কায়েস।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭