হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক সফল বার্তার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি লিয়াকত আলী খানসহ সকল অসুস্থ সাংবাদিকের রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপদেষ্টা সাইফ উল্লাহ কামরুল, আব্দুর রহিম বাবুল, আকাশ মো. জসিম, মো. মোজাম্মেল হোসেন, আব্দুস শাকুর হান্নান, ইমাম উদ্দিন আজাদ, ইদ্রিস মিয়া, কামরুল কানন, ফজলুল কাদের রাজু, আজাদুল ইসলাম, সালাহ উদ্দিন ও দিদারুল আলমসহ আরও অনেকে অংশ নেন।

দোয়া পূর্ববর্তী আলোচনায় বক্তারা জানান, সাংবাদিক লিয়াকত আলী খান দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যায় ভুগছেন এবং সম্প্রতি ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এছাড়া সংগঠনের আরও কয়েকজন সদস্য—মো. হানিফ ভূঁইয়া, এমবি আলম, আকাশ মো. জসিম, এহসানুল আলম খসরু, ইমাম উদ্দিন আজাদ, ইদ্রিস মিয়া ও এম.এস জামাল অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আলোচনা শেষে অসুস্থ সকল সাংবাদিকের দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে বিএনপি নেতার আবেদন, তদন্তে পিবিআই

মাইশার মৃত্যুর পর মহাসড়কে ২০ স্পিডব্রেকার, বাড়ল যানজট

চট্টগ্রামে সরকারি অফিসের সামনে ৩ পেট্রোলবোমা নিক্ষেপ

অস্ত্রসহ আটক যুবদল নেতা বহিষ্কার

পতেঙ্গায় শিশু হত্যা, ৮ বছর পর আসামির মৃত্যুদণ্ড

মতলব উত্তরে ১৫০০ শিক্ষার্থীর মাঝে উপকরণ বিতরণ

ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে: শিবির সভাপতি

ফেনীতে পরিত্যক্ত অবস্থায় ২টি এলজি ও কার্তুজ জব্দ

রেমিট্যান্স যোদ্ধারা প্রতিটি সরকারি দপ্তরে হয়রানির শিকার: এমপি মনিরুল

চুয়েট ভিসিকে না মানার ৬ কারণ দেখিয়ে বিএনপি মহাসচিবকে স্মারকলিপি