হোম > সারা দেশ > চট্টগ্রাম

বসতঘরে আগুনে শিশুর মৃত্যু, ৪ দিন পর বিএনপির নেতার মামলা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে বিএনপির নেতার বসতঘরে দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে শিশু আয়েশা আক্তারের (৮) মৃত্যু ও ৩ জন দগ্ধের ঘটনায় ৪ দিন পর মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ ফারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলাল বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্য রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দূর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা আক্তার (৮) মারা যায়। এছাড়া বেলালসহ তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বীথি (১৪) দগ্ধ হয়। এরমধ্যে স্মৃতি ৯০ শতাংশ পুড়ে গেছে। সে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বীথির শরীরের ২ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসা শেষে সে পরিবারের সাথে রয়েছে।

কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ আহত ১০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১১ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

মাদকাসক্ত ছেলেকে হত্যা করলেন বাবা

সাবেক সেনাসদস্য হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ

গাছে বাঁধা যুবকের লাশ উদ্ধার, আটক ৪

মিরসরাইয়ে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির সংঘর্ষে তিন সদস্যের তদন্ত কমিটি

ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার

মতলবে ৯ মামলার আসামি মাদক কারবারি বাপ-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ে যুবককে ১০ বছর কারাদণ্ড