হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

প্রতিনিধি, শরীয়তপুর

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌ রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকেরা।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদী ও আশপাশের এলাকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা কমে গেছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। কুয়াশা কেটে যাওয়ার অপেক্ষায় ঘাট এলাকায় অবস্থান করছেন যাত্রী ও চালকেরা।

এসআই

পার্বত্যঞ্চলের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

আশ্রয়কেন্দ্রে প্রসব বেদনা নিয়ে অপেক্ষা সাদিয়ার, চারদিকে পানি

ছাগলনাইয়ায় সাংবাদিককে হত্যাচেষ্টা, থানায় মামলা

কর্ণফুলীতে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে অলস ভাসছে অর্ধশতাধিক পণ্যবাহী জাহাজ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে প্রতি বর্ষায় ডুবছে সেই ২৫ এলাকা

জবরদখলের জমিতে নিজাম হাজারীর বিলাসবহুল বাগানবাড়ি

পাহাড়ধসে দুই জেলায় মৃত্যুর মিছিল

বান্দরবানে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে বিজিবি