হোম > সারা দেশ > চট্টগ্রাম

বনে পড়েছিল বন্যহাতির ‘রক্তাক্ত’ মরদেহ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ায় একটি বন্যহাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার বন বিভাগের উখিয়া রেঞ্জের অধীন সদর বিটের আওতায় দোছড়ি রফিকের ঘোনা এলাকায় মৃত অবস্থায় বন্য হাতিটিকে দেখতে পান স্থানীয় লোকজন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে হাতিটির মৃত্যু রহস্য জানা যাবে।

এ ব্যাপারে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি সাংবাদিকদের জানান, ভিলেজারের মারফতে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় হাতিটিকে উদ্ধার করেছে। দোছড়ি রফিকের ঘোনা খালের উত্তর-পূর্ব পাশে হাতিটি মৃত অবস্থায় পড়েছিল। ওই সময় হাতির মুখ থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছিল।

তিনি জানান, ওইদিন দুপুর দুইটার দিকে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির ময়নাতদন্ত করেন। আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

দোছড়ি বিট কর্মকর্তা রনির মতে, ময়না তদন্তের রিপোর্ট আসলে হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে। বর্তমানে মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল