হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোটার স্লিপের সঙ্গে টাকা বিলির সময় বিএনপি নেতাসহ ‘আটক’ ২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় ওয়ার্ড বিএনপি নেতাসহ দুইজনকে হাতেনাতে আটক হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে টাকা বিলির সময় তাদের হাতেনাতে আটক করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। আটকরা হলেন- গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা জামায়াত নেতারা।

জানা গেছে, সকালে আব্দুল মান্নান ও ফকির মেম্বার খাটোরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। ওই সময় স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হাতেনাতে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ টাকা নোটের দু’টি বান্ডেল জব্দ করা হয়।

উপজেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. মনজুর আহমমদ শাকি জানান আটককৃত দুই বিএনপি কর্মীকে ভবিষ্যতে আর অনিয়ম করবে না বলে স্বীকারোক্তি দিলে ছেড়ে দেওয়া হয়।

গুনবতী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন এটা সম্পূর্ণ সাজানো ঘটনা এরা দুইজন সকাল বেলা চা দোকানে অবস্থান করছিল তাদেরকে ওখান থেকে আটক করে নিয়ে ভিডিও করে প্রচার করা হচ্ছে। তারা কোথাও টাকা নিয়ে ভোট কিনতে যায় নাই।

বাড়ির ভেতরে লুকানো পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, ম্যানেজার গ্রেপ্তার

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরো দুটি জাহাজ

বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা

প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি