হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগতিতে ঘুরতে গিয়ে চরে আটকা দেড়শতাধিক পর্যটক

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদী বেষ্টিত চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে দেড়শতাধিক পর্যটক আটকা পড়েছে।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ফিরতে পারেনি। তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জোয়ার এলেই তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বিকেলে কয়েকটি ইঞ্জিন চালিত নৌকাযোগে পর্যটকরা চরে ঘুরতে যায়। সেখানে পৌঁছানোর পরপরই ঝড়-বৃষ্টি শুরু হয়। নদী উত্তাল থাকায় ঝুঁকিতে আর তাদের ফেরা হয়নি।

রাত ১১টার দিকে রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, চরে দেড়শতাধিক মানুষ ঘুরতে গিয়ে আটকা পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এখন নদীতে ভাটা, জোয়ারের অপেক্ষা করা হচ্ছে। জোয়ার এলে তাদের নিয়ে আসা হবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে রামগতি উপজেলা ইউএনও নিলুফা ইয়াসমিন নিপাকে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এএস

প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে নানা কর্মসূচি

বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে জামায়াত নেতারা

ডাকাতিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ

পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে কুসিক প্রশাসকের মাংস বিতরণ

বিক্রি না হওয়ায় নদীতে চামড়া ফেলে দিলেন ব্যবসায়ীরা

ফেনীতে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত শতাধিক

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৪

চাঁদপুরে ৫ হাজার পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিল জামায়াত

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের যুবক নিহত