হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় একজনকে কোদাল দিয়ে আঘাত করে হত্যা

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই লাভলুর কোদালের আঘাতে শাহ আলম (৫৫) নিহত হয়েছেন।

নিহত শাহ আলম উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালিয়াঘোনা এলাকার বাসিন্দা। আজ সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাই মনির হোসেন জানান, নিহত শাহ আলম দোকানে যাওয়ার সময় রাস্তার মধ্যে বালির বস্তা বিছানো অবস্থা দেখায় চাচাতো ভাই লাভলুকে সরিয়ে দিতে বলে। এতে লাভলু রাগান্বিত হয়ে শাহ আলমকে একাধিকবার কোদাল দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগে থেকেই শাহ আলম ও লাভলুর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম