হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ অসহায় অবস্থায় ২৬ জন জেলেকে উদ্ধার করে।

‘এমভি তাজমিনুর রহমান’ নামক মাছধরা ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ।

ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌবাহিনীর জাহাজ ট্রলারটির কাছে অগ্রসর হলে নৌ-সদস্যগণ বিপদগ্রস্ত জেলেদের সংকেত দেখতে পান।

পরবর্তীতে, নৌ-সদস্যগণ অতি দ্রুত অসহায় জেলেদের উদ্ধার করেন। ক্ষুধার্ত জেলেদের উদ্ধারের পরপরই নৌবাহিনীর জাহাজের সদস্যগণ তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

পরবর্তীতে নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত ব্যক্তিদের ও মাছধরা ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে ও তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সকলকে হস্তান্তর করা হয়।

জেলেদের তথ্যসূত্রে জানা যায়, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্র গমন করে এবং ৩ অক্টোবর তীরে ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধারকৃত সকল জেলে মহেশখালী উপজেলার বাসিন্দা।

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি