হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাব্বি উপজেলার ঘোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও ঈশানচন্দ্রনগর গ্রামের মরহুম আবদুল্লাহ মান্নানের ছেলে।

শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ।

পুলিশ জানায়, আ.লীগের ক্ষমতার সময় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গণঅভ্যুত্থানের পর সে দীর্ঘদিন পলাতক ছিলেন। পলাতক থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক তথ্য শেয়ার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একটি টিম ঈশানচন্দ্রনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে রাব্বিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ