হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবীদ্বারে লিফলেট বিতরণের অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক

সংবাদদাতা, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে সোমবার দিবাগত রাতে মো. সজিব (২৪) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে থানা পুলিশ।

আটক ছাত্রলীগ কর্মী উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের ফুল মিয়ার ছেলে এবং জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বাজারে দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাজারে অভিযান চালায়। ওই সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে সোমবার দিবাগত রাতে মো. সজিব নামের ছাত্রলীগ কর্মীকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। মঙ্গলবার দুপুরে আটক সজিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এব্যাপারে দেবীদ্বার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, লিফলেট বিতরণের অভিযোগে আটক ছাত্রলীগ কর্মীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএস

কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে ওষুধ জব্দ

সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন