হোম > সারা দেশ > চট্টগ্রাম

৪ মোটরসাইকেলসহ চোর চক্রের হোতা আটক

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ছবি: আমার দেশ।

‎চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা মো. সুমন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে। এ সময়ে তার কাছ থেকে পূর্বে চুরি হওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক মো. সুমন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাগলা ফরাজি বাড়ীর মৃত: আলী হোসেনের ছেলে।

‎থানা পুলিশ সূত্র জানায়, কিছুদিন পূর্বে টুটন ঘোষ-এর ব্যবহৃত ঞঠঝ ১১০ সিসি একটি মোটরসাইকেল চুরি হয়। এই সংক্রান্ত থানায় অভিযোগ দায়েরের পর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চাদঁপুর সদর উপজেলার ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মো. সুমনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে জেলা পুলিশের সহযোগিতায় আন্তঃজেলা চোর চক্রের হোতা সুমনকে চোরাই মোটর সাইকেলহ আটক করতে সমর্থ হয়েছি। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

জনবল সংকটে রাজস্থলীতে ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রম, সেবাবঞ্চিত মানুষ

২১ বছর ধরে বন্ধ পুঁটিবনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

সীতাকুণ্ডে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে ভোগান্তির শিকার পৌরবাসী

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩, আহত ৬

উৎসবে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাতিক্রমি উদ্যগ

চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ আটক ২১

লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে যুবককে খুন

চট্টগ্রামে ডা. রবিউল হোসেনের ইন্তেকাল