হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বজ্রপাতে ছাত্রসহ নিহত ৪

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার বাঙ্গরায় বজ্রপাতে দুই কৃষক ও দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া ও বাঙ্গরা থানার অফিসার ইনচার্জ। সোমবার দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরুড়া পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং বিলাল হোসেন ছেলে মোহাম্মদ জিহাদ(১৪)। দুজনই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এছাড়া বাকি দুজন বাঙ্গরার কোরবানপুর এলাকার কৃষক। এরা হলেন-বাঙ্গরা থানার কোরবানপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫), মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখীল দেবনাথ (৬০)। এসময় সায়মন নামের ৭ বছরের এক শিশু আহত হয়েছে।

বরুড়ার পয়ালগচ্ছ গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুঁড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

বাঙ্গরা এলাকার ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, দুপুরে দুইজন কৃষক মাঠে কাজ করেছিলেন। হঠাৎ বজ্রপাতে তারা মারা যান।

বরুড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, কোরবানপুর এলাকায় দুজন কৃষক বজ্রপাতে মারা গেছেন। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য