হোম > সারা দেশ > চট্টগ্রাম

কন্ট্রাক্ট অভিযানের অভিযোগ জুলাই শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবারের

মহেশখালীতে কোস্টগার্ডের বিতর্কিত অভিযান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় কোস্টগার্ডের অভিযানে ‘নিরীহ মানুষ’কে গ্রেপ্তার ও ‘কন্ট্রাক্ট অভিযানে’র অভিযোগ উঠেছে। জুলাই অভ্যুত্থানে শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবার ও বিএনপি সমর্থিত কয়েকটি পরিবার সংবাদ সম্মেলন ডেকে কোস্টগার্ডের অভিযানে লুটপাট ও হয়রানিরও অভিযোগ তুলে।

অভিযানে গ্রেপ্তার হওয়া ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও শহীদ তানভীর ছিদ্দিকীর বড় ভাই মোহাম্মদ আলীর কলেজপড়ুয়া মেয়ে নিঝুম মনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসী ‘তারেক বাহিনীর ইন্ধনে’ কোস্টগার্ড শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবারের বীর নিবাসে বারবার অভিযান চালাচ্ছে। সাধারণ মানুষকে অস্ত্র দিয়ে ফাঁসানো হচ্ছে। তার পিতা মোহাম্মদ আলীসহ নিরীহ সকলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার শহরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শহীদ তানভীর ছিদ্দিকীর ভাবি জেসমিন আক্তার বলেন, গত ১৮ অক্টোবরের অভিযানে পাহাড়ের প্রকৃত সন্ত্রাসীদের পরিবর্তে বিএনপি নেতাকর্মী এবং স্থানীয় মৎস্যজীবী, কৃষক ও ছাত্রদের আটক করা হয়। অভিযানের সময় কিছু সোর্স নামধারী ব্যক্তিকে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে। যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তানভীর ছিদ্দিকীর ভাতিজা সোহাগ মনি বলেন, যেখানে আসল সন্ত্রাসীরা পাহাড়ে থাকে সেখানে না গিয়ে লোকালয়ে অভিযান চালানোয় সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত।

পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা ও অর্থ লেনদেনের মাধ্যমে এই ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। তারা আটক নিরীহ ব্যক্তিদের মুক্তি ও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, তারা রাষ্ট্রের শত্রু নন, বরং ন্যায়বিচার প্রত্যাশী সাধারণ নাগরিক। আমাদের নিরীহ আব্বুকে ফিরিয়ে দিন, অন্যায় মামলা প্রত্যাহার করুন।

তাদের দাবি, অবিলম্বে বিতর্কিত অভিযান বন্ধ, আটক ব্যক্তিদের মুক্তি এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করা হোক। একই সঙ্গে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছে যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শহীদ তানভীর ছিদ্দিকীর ভাতিজা মোহাম্মদ শিপন, কলেজপড়ুয়া ছাত্র মোহাম্মদ সোহাগ, আসিফ, ছাত্রদলের নেতা তানিশ প্রমুখ।

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে নিরীহ মানুষ গ্রেপ্তার অভিযোগ ও কন্ট্রাক্ট অভিযান বন্ধের দাবি জানান।

পাঁচ দফা বৈঠকেও সুরাহা হয়নি চসিক বন্দরের গৃহকর বিরোধ

মাতামুহুরি নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

২০ হাজার টাকা চাঁদা দাবি, ৯৯৯ ফোন দিয়ে চাঁদাবাজ গ্রেপ্তার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

নিরাপত্তার জন্য কামান দেওয়া লাগলে কামান দেব: রেঞ্জ ডিআইজি

হাদির হত্যাকারীদের ফেরত আনার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে অভিযানে বন্ধ বায়েজিদ লিংক রোড

দেয়াল চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু, ভাই আহত

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার