হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎ফেনী-১ আসনে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

‎ফেনী-১ আসনে (পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া) জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন হাজারো মোটরসাইকেল নিয়ে নির্বাচনী শোভাযাত্রা করেছেন।

‎শনিবার (৮ নভেম্বর) সকালে ফুলগাজীর বন্ধুয়া ব্রিজ থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শুরু হয় মোটরসাইকেল শোভাযাত্রা। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক দিয়ে শোভাযাত্রাটি ফুলগাজী বাজার, পরশুরাম বাজার প্রদক্ষিণ করে বাঁশপদুয়া গ্রামে প্রবেশ করে।

পরে গুথুমা সড়ক হয়ে ক্যাপ্টেন লিক সড়ক দিয়ে ছাগলনাইয়ার পাঠান নগরের রাস্তার মাথা গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন ও ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। এসময় দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

‎জামায়াতের প্রার্থী ঘোষণার পর ফেনী-১ আসনে মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রথম নির্বাচনী শোডাউন দিয়েছে দলটি।

‎এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফেনী-১ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর আগে ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

এনসিটি পরিচালনায় সরকার রাষ্ট্রের স্বার্থকেই প্রাধান্য দেবে

১৫ দিন জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে যুবকের মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

রাতের আঁধারে বস্তাভর্তি সরকারি ফাইল পাচারের সময় রিকশাচালক আটক

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন, সন্দ্বীপে বদলি সেই ডাক্তার

চট্টগ্রাম থেকে ৩৭১ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট

লংগদুতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত