হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, আগুন

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী (নোয়াখালী)

চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ। ছবি: আমার দেশ

নোয়াখালীর চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে চৌমুহনী পূর্ব বাজারের নাফিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের অফিসে মিছিলসহ গিয়ে এই হামলা চালায় তারা।

এ সময় নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে, শেখ হাসিনার ঘাঁটি, নোয়াখালীর মাটি। আজ থেকে চৌমুহনী স্বাধীনসহ বিভিন্ন শ্লোগান দেয়। মাত্র ৩ মিনিটের মধ্যে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দিয়ে সটকে পড়ে তারা।

পরে স্থানীয়রা এগিয়ে এসে অগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অফিসের দরজা জানালসহ আসবাবপত্রের ক্ষতি হয়। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকেও তথ্য দেওয়া হয়নি। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে মামলা দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে

রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে আগুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, দুই কনস্টেবলসহ আহত ৬

রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে ভাঙচুর মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আইসিজের রায়ে সন্তুষ্ট রোহিঙ্গারা, দেশে ফেরার প্রত্যাশা