হোম > সারা দেশ > চট্টগ্রাম

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি পদ্ধতি চালু করা হবে: শিক্ষামন্ত্রী

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

ছবি: আমার দেশ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসাশিক্ষকদের শিগগিরই বদলির পদ্ধতি চালু করা হবে। সবকিছু রেডি করা হয়েছে, এখন কমিটিগুলো হচ্ছে। তারপর শিগ্‌গিরই এ প্রক্রিয়া শুরু করা হবে।

শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকাদের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ১৪ হাজার ৩০০ শিক্ষক যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তা অত্যন্ত তড়িঘড়ি করে স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে। বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়ার পরও আমরা পজেটিভলি চিন্তা করছি। চাকরির বিধিমালায় যে শর্তগুলো রয়েছে, সেগুলোর মধ্যেই তাদের যোগদান করানো হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া যেন আনন্দময় হয়ে ওঠে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও যেন পারদর্শী হয়ে ওঠে, আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। শিক্ষার মান উন্নয়নে সরকার শিক্ষা খাতে বাজেট বাড়াচ্ছে।

ফুটবল খেলায় বালকদের মধ্যে ফাইনালে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্দিষ্ট সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে।

এ ছাড়া বালিকাদের মধ্যে শিলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। পরে শিক্ষামন্ত্রী বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীর সহধর্মিণী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবী, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল, কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি