হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নয়ন (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নয়ন উপজেলার খরনা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে খরনা রেলস্টেশনের অদূরে কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস খরনা স্টেশন অতিক্রম করার পর নয়ন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে চট্টগ্রাম জিআরপি থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

চট্টগ্রাম জিআরপি থানার এএসআই বিকাশ বড়ুয়া বলেন, “নয়নের লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”

পটিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ রাশেদুল আলমও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পর্যটক এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকটির মৃত্যু হয়েছে।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম