হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে চাঁদপুরে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, চাঁদপুর

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে চাঁদপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা সংবাদ সম্মেলন করেছেন। আজ বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে দেশের সব কিন্ডার গার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। ২০১৯ সাল পর্যন্ত তারা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। ২০২২ সালের বৃত্তি পরীক্ষায়ও তারা অংশগ্রহণ করেছিল। এসব পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলো সাফল্যের সাথে ফলাফল অর্জন করে।

চাঁদপুর জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক তার বক্তব্যে বলেন, চাঁদপুর জেলায় কিন্ডার গার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৮৪টি। এসব প্রতিষ্ঠানে বৃত্তি দেয়ার উপযোগী ছাত্র রয়েছে প্রায় ৯ হাজার। তাদের দাবি, এসব শিক্ষার্থী যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তবে তারা মানসিকভাবে ভেঙে পড়বে। শুরু তাই নয়, সারা দেশের ৪২ হাজার ২২৮টি কিন্ডার গার্টেন এবং ১০ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ লাখ শিক্ষকের কর্মসংস্থান হুমকির মধ্যে পড়বে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, তারা আজই জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবেন। তাতেও কাজ না হলে শিক্ষকরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে আন্দোলনের কর্মসূচি দেবেন।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সদর উপজেলার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, হাজিগঞ্জ উপজেলার সভাপতি মো. আখতার হোসেন, জেলা কমিটির উপদেষ্টা আলম মুন্সি, কচুয়া উপজেলা সভাপতি শাহ মো. জিকরুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম