হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার ডিজেল জব্দ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার লুবওয়েল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার দুপুরে বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় রোববার পতেঙ্গা কোস্টগার্ড আউটপোস্ট একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ওই এলাকায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮ হাজার টাকা মূল্যের ১২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার লুবওয়েল জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে, গত ২২ মে পতেঙ্গা থানাধীন ১০ নম্বর ঘাট এলাকায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় ১ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৮০০ লিটার ভোজ্যতেল এবং নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।

জেডএম

পাহাড় কাঁপল, ক্যাম্প কাঁপল, নড়ল না শুধু গোয়েন্দারা

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে বিশেষ টাস্কফোর্স ও টিম গঠন

উখিয়া সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন রোহিঙ্গা যুবকের

রাউজানে গরুচোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

রায়পুরে ছাত্রদল নেতা জেলহাজতে

ফরিদগঞ্জে দুই গৃহবধূর লাশ উদ্ধার

১৮ উপজেলায় হামের সংক্রমণ প্রায় শূন্যের কোটায়: স্বাস্থ্যমন্ত্রী

দেশের এক ইঞ্চি জমিও খালি রাখা হবে না: কৃষিমন্ত্রী

দুর্গম এলাকার সুযোগ নিচ্ছে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা: র‌্যাব অধিনায়ক

হাটহাজারীতে রেললাইনের ওপর কোরবানির পশুর হাট