হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫২ বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পাঁচথুবি ইউনিয়নে মাদক-বিরোধী অভিযানে ৫২ বোতল ফেন্সিডিলসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন ওরফে মীরুকে ( ৫০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টাস্কফোর্স দল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পাঁচথুবি ইউনিয়নের ছাওয়ালপুর গ্রামে মীরুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক দল নেতা মীর হোসেন ওরফে মিরু পাঁচথুবি ইউনিয়নের ছাওয়াল গ্রামের মৃত. মো. মহর আলীর ছেলে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. বজলুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরেশী দীপ্ত এর নেতৃত্বে এবং পরিদর্শক মো. শফিকুল ইসলাম কর্তৃক গঠিত রেইডিং পার্টির সদস্য, বাংলাদেশ পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স টিম অভিযানটি পরিচালনা করে। অভিযানে ৫২ বোতল ফেন্সিডিলসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন ওরফে মীরুকে ( ৫০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টাস্কফোর্স দল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারের পর কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমাম হোসেন ফারুক পাঁচথুবি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মিরুকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেন ।

নাফিসা কামালের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক, আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

১২ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক ২

কৃষকের ঘর ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

‎পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ ২ জন গ্রেপ্তার

চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আর্মি মেডিকেল কলেজ

ঈদগাঁওয়ে তরুণীকে অপহরণ করে নির্যাতন, আসামি গ্রেপ্তার

গভীর রাতে মাটি কাটা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ আটক ৭

জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা জানালেন কুসিক প্রশাসক

হলুদ-মরিচ ভাঙানোর মেশিনে বোরকা পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু