হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে ২৪০০ ইয়াবা ও মোটর সাইকেলসহ মাদককারবারি আটক

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ নুরুল আলম মুজাহিদ(৪২) নামে একজনকে আটক করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পুঁইছড়ি ইউপির পুটখালী ব্রিজের দক্ষিণ পশ্চিম পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক নুরুল আলম মুজাহিদ (৪২), টেকনাফ থানার হৃীলা ইউপির মৃত আব্দুর রহমানের পুত্র।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম