হোম > সারা দেশ > চট্টগ্রাম

নৌবাহিনীর অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী। গত শুক্রবার রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফের শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাসায় অভিযান পরিচালনা করা হয়।

শনিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযানে সন্ত্রাসী মিজানের বসত ঘরে তল্লাশি করে বিদেশি একটি পিস্তল, দু’টি দেশি পিস্তল, একটি একনালা বন্দুক, সাতটি গ্রেনেড ৪০ মি.মি. এইচই এমজি-৩, তিনিটি গ্রেনেড ৪০ মি.মি. এইচই এমজি-৪, লাইভ এম্যুনিশন ৪৩ রাউন্ড, একটি পিস্তল ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তল বল, ২০ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং তিনটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী