হোম > সারা দেশ > চট্টগ্রাম

টাংকির খালে চোরাই পণ্য রেখে পালিয়েছে পাচারকারীরা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

মিয়ানমারের মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারের সময় বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে হাতিয়া কোস্ট গার্ড।

শনিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন ভোররাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের টাংকির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় প্রায় ১০ লক্ষ ১৮ হাজার ১২৫ টাকা মূল্যের ২২ হাজার ৬২৫ কেজি মটর ডাল জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সিয়াম-উল-হক জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ