হোম > সারা দেশ > চট্টগ্রাম

অকটেন ভাগাভাগির সময় বিড়ির আগুনে প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে অকটেন ভাগাভাগি নিয়ে টানাহেঁচড়ার সময় বিড়ির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্লাস্টিক ফ্যাক্টরি। আগুনে দগ্ধ হয়েছেন তিন যুবক।

শনিবার বিকেলে বুড়িচং উপজেলার কালাকচুয়া শাহদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তির সময় একটি জ্বলন্ত বিড়ির আগুন অকটেনে পড়ে। সাথে সাথেই আগুন ছড়িয়ে পড়ে পাশের প্লাস্টিক কারখানায় ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি কারখানার প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন স্থানীয় তিনজন। তারা হলেন, ওহেদ ভুঁইয়ার ছেলে মো. সোলাইমান (৩২), নজরুল ইসলাম নজা'র ছেলে তানভীর হোসেন (১৯) এবং শরীফ মিয়ার ছেলে মো. শুভ। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে ।

কারখানার মালিক বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম জানান, “আমরা ফ্যাক্টরিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ‘আগুন, আগুন’ চিৎকার শুনে দৌড়ে বের হয়ে প্রাণে বাঁচি। আমাদের সব শেষ হয়ে গেছে।

এমই

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শেষ, বুধবার রায়

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা

রাউজানে যুবদল নেতা হত্যার দুই দিন পর মামলা