হোম > সারা দেশ > চট্টগ্রাম

একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়: শিবির সভাপতি

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাই-পরবর্তী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটাররা মুখিয়ে আছে। গত ১৭ বছর মানুষ যে পরিমাণ কষ্ট পেয়েছে, জেল খেটেছে, আঘাত পেয়েছে, বাড়িঘরছাড়া হয়েছে তা আর হতে দেওয়া যাবে না। সবাই মিলে আমরা নতুন গণতন্ত্রের জন্য কাজ করতে চাই। আজ জনতা জেগেছে, কাউকে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না।

শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান মিয়ার নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। ধর্ষণে সেঞ্চুরির কাছাকাছি ইতিমধ্যে ওরা পৌঁছে গিয়েছে। তাদেরকেও উৎখাত করা হবে।

সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করতে হবে।

তিনি বলেন, তোমাদের ধোঁকাবাজি জনগণ বুঝে গেছে। এর জবাব ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তোমরা পেয়ে যাবে।

জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। ১২ তারিখের পর ওদেরকে তা বুঝিয়ে দিতে হবে। ওই দলটি একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এ বিষয়ে তাদের অভিজ্ঞতা প্রচুর। জনগণ আর তাদেরকে সুযোগ দেবে না।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, চাঁদপুর-৩ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মো. শাহজাহানা মিয়া, চাঁদপুর-৪ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, কুমিল্লা অঞ্চলের নির্বাচনি টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোনের অবস্থা আশঙ্কাজনক

খাল খনন প্রকল্পে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: এমপি নিজাম

আদালত এজলাসে নারী বিচারপ্রার্থীর আত্মহত্যার চেষ্টা

কর্ণফুলীতে সাম্পান বাইচ প্রতিযোগিতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য, আতঙ্কে জনজীবন

‘আমার ফাঁসি চাই’ লিখে ফেসবুকে পোস্ট এমপির

টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের পাঁচ কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

চারদিনেও জ্ঞান ফেরেনি রেশমির, চোখ দিয়ে বের হচ্ছে ব্রেন ম্যাটার

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

ফেনী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সর্বোচ্চ নজরদারি