হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপকূলীয় ইউনিয়ন বদরখালী থেকে সুহায়েত নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত শুক্রবার রাত ১টার দিকে বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত সুহায়েত বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে। স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাতে সিএনজি চালিত অটোরিকশা থেকে সুহায়েতকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছুড়ে দুর্বৃত্তরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বদরখালীতে এক যুবককে গুলি করে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের