হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট উল্টে দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় একটি স্পিডবোট দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত স্পিডবোটটিতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহতরা হলেন সেন্টমার্টিন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়ার বাসিন্দা মাহফুজুর রহমানের স্ত্রী মরিয়ম খাতুন (৩৫) ও মেয়ে মহিমা (৫)।

স্পিডবোট চালক মো. আরিফ জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফের পথে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল সাগরের ঢেউয়ের কারণে বোটটি হঠাৎ উল্টে যায়। পরে অন্য একটি স্পিডবোট এসে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফ আলভী জানান, দুর্ঘটনায় সেন্টমার্টিন পূর্ব পাড়া এলাকার মরিয়ম খাতুন ও তার মেয়ে মহিমা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭