হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে ৯২ বস্তা সরকারি চাল জব্দ, ২ ব্যবসায়ীর জেল-জরিমানা

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চঁদপুর)

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর গোডাউন থেকে ৯২ বস্তা (২৭৮৫ কেজি) সরকারি আতপ চাল জব্দ করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান চালায়। এ ঘটনায় দোকান পরিচালনাকারী সাইফুল ইসলামকে তিন মাসের জেল এবং পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত চালগুলো উপজেলা খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করে গুদামজাত করা হয়। সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার